০৬ নভেম্বর, ২০১৬ ১০:০৩
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সহিংস ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি আবু জাফর।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার জের ধরে গত রবিবার উপজেলা সদরে আহলে সুন্নত জামায়াত ও হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় একদল লোক হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে।
আপনার মন্তব্য