সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ২০:৪৬

২৬ নভেম্বর সমাবেশের ঘোষণা তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির

সুন্দরবন বাঁচাতে রামপাল প্রকল্প বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ জানান, ২৪ থেকে ২৫ নভেম্বর বিভিন্ন স্থানে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই পদযাত্রার মাধ্যমে কর্মসূচি সম্পর্কে মানুষ জানতে পারবে। ২৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ হবে।

তিনি বলেন, রামপাল প্রকল্প ভয়ংকর ও ধ্বংসাত্মক। সরকার জাতীয় কমিটির যুক্তি মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজ্ঞাপনী সংস্থা ভাড়া করে অপপ্রচার চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত