সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৬ ১২:১৪

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

ফাইল ছবি

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী ২৪ নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত। ওইদিন তাকে হাজির থাকতেও আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার তিনি দিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী এজলাসে হাজির হন।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা দুটির বিচারকাজ চলছে এই আদালতে। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে এই দুই মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরেকটি মামলা করে দুদক।

আপনার মন্তব্য

আলোচিত