সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৬ ২২:৪৫

সাঁওতাল পল্লীতে প্রতিনিধি দল পাঠাচ্ছে আওয়ামী লীগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গোবিন্দগঞ্জ যাচ্ছে।

শুক্রবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি রোববার ঘটনাস্থল পরিদর্শন করবে বলে

দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ জানান, দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং আগামী রোববার গোবিন্দগঞ্জে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

গত রোববার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় সাঁওতালদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও এদের মধ্যে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ঘটনার রাতেই ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাঁওতালদের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত