১৪ নভেম্বর, ২০১৬ ১১:৩৪
রাজধানীর মুগদা থেকে অস্ত্র ও গুলিসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১৪ নভেম্বর) রাতে তাদের মুগদার গার্মেন্টস গলি বিশ্বাস রোডের কাছ থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মোহাম্মদ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ূন কবির ওরফে ঝনু (৪৩) ও মোহাম্মদ মানিক (২৮)। তাদের কাছ থেকে সাতটি অস্ত্র, ১৫টি গুলি ও আটটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানায়।
আপনার মন্তব্য