১৭ নভেম্বর, ২০১৬ ১০:০০
মরক্কোর মারাকাসের বাব ইগলিতে অনুষ্ঠিত ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০২০ ভিভিআইপি ফ্লাইটে মারাকাসের মিনারা বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন।
আপনার মন্তব্য