সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৬ ১১:২৪

ঢাকায় পাঁচ ‘জঙ্গি’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে সারোয়ার-তামিম গ্রুপের প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারীসহ পাঁচ ‘জঙ্গি’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, আটক হওয়া পাঁচ জঙ্গির মধ্যে প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে।

এ বিষয়ে দুপুর ১২টায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত