নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০১৬ ১১:৫৮

ট্যাম্পাকোর মালিক লেচু মিয়ার জামিন নামঞ্জুর, আত্মসমর্পণের নির্দেশ

গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন (লেচু মিয়া)'র জামিন নামঞ্জুর করে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। তবে তার স্ত্রী ও কন্যার জামিন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) এই আদেশ দেন বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে।

গত ১০ সেপ্টেম্বর সকালে ট্যাম্পাকো ফয়েলস কারখানা এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হন, যার মধ্যে কারখানার কর্মী ৩৯ জন। আর আহত হন কমপক্ষে ৪০ জন। বিস্ফোরণের পর পুলিশ কারখানার মালিক মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদসহ কারখানার মোট ১০ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা করে।

এ ঘটনার পর থেকেই উধাও ছিলেন কারখানার মালিক সৈয়দ মো. মকবুল হোসেন (লেচু মিয়া)। গত সোমবার (২১ নভেম্বর) আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন মকবুল হোসেন। আজ বুধবার তার জামিনের আবেদন শুনানি শেষে আদালত আত্মসমর্পণের আদেশ প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত