সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৬ ১৫:৩৬

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের চুরি যাওয়া সেই ব্যাগ উদ্ধার, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ ব্যাগ উদ্ধার ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

মাশরুকুর রহমান খালেদ জানান, রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনার যে যুবকের ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছিল, তার নাম রুবেল। তাকে আজ (বুধবার) আটক করা হয়েছে। চুরি করা ব্যাগটিতে থাকা মোবাইল ফোন রাজধানীর বসুন্ধরা সিটি মাকের্টের এক দোকানে বিক্রি করে রুবেল। চুরির মোবাইল কেনায় দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী `ফ্রিডম`-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়। চুরির ঘটনাটি ধরা পড়ে একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায়।

আপনার মন্তব্য

আলোচিত