সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৬ ১৬:১৭

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান বর্বর নির্যাতনের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান এ প্রতিবাদের কথা নিশ্চিত করেছেন। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান সাংবাদিকদের বলেন, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন, অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। অবিলম্বে এসব বন্ধ করার জন্য বলেছি।

বাংলাদেশের প্রতিবাদের জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, খবরের কাগজে প্রকাশিত এসব সংবাদ বানোয়াট। প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত