২৪ নভেম্বর, ২০১৬ ১৫:৫১
আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৭ সালের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২২ দিন। অনুমোদিত তালিকা অনুযায়ী, ওই ২২ দিনের মধ্যে বিশেষ ছুটি আট দিন আর সাধারণ ছুটি ১৪ দিন।
আজ (২৪ নভেম্বর) বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। সচিব জানান, ২২ দিন ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়ে গেছে ১০ দিন। এর বাদে বাকি ১২ দিন ছুটি থাকবে। এ সময়ে সচিব আরো জানান, ২০১৬ সালে বার্ষিক ছুটি ছিল ১৮ দিন। এ বছর চার দিন ছুটি বেড়েছে।
আপনার মন্তব্য