২৫ নভেম্বর, ২০১৬ ১২:৫১
রাজধানী ও আশপাশের এলাকা থেকে তাইওয়ানের নাগরিক হত্যাচেষ্টার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত বছরের ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় হত্যার উদ্দেশ্যে তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলা চালায় আটকরা।
কারওয়ানবাজারে র্যাবের সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মুফতি মাহমুদ খান।
আপনার মন্তব্য