নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০১৬ ১৬:১২

সুন্দরবন রক্ষার গানে-শ্লোগানে ঢাকায় মহাসমাবেশ শুরু

রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন বাঁচানোর গানে-শ্লোগানে ঢাকায় শুরু হয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মহাসমাবেশ।

শনিবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় শুরু হয় রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধসহ ৭ দফা দাবিতে এই মহাসমাবেশ।

সমাবেশ শুরুর আগে সকাল সাড়ে ১০টা থেকে রামপাল প্রকল্পবিরোধী গান পরিবেশন করে কৃষ্ণকলি, সমগীত, মাভৈ, উদীচী, নগরনাট, মহাকাল, হযবরল সহ বিভিন্ন প্রগতিশীল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বাম ও প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর বিকেল পৌনে ৩টায় শুরু হয় মহাসমাবেশের কার্যক্রম। সমাবেশের শুরুতে প্রয়াত কিউবান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন খান মোহাম্মদ, মুজাহিদুল ইসলাম সেলিম, সুধাংশু চক্রবর্তী, আবুল মকসুদ, এম এম আকাশ, জোনায়েদ সাকী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত