২৮ নভেম্বর, ২০১৬ ১০:৩৭
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
রোববার (২৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংর্ঘষ হয়। এ সময় আন্দোলনকারীররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয়ের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আবুল কালাম (৫৫) নামে কলেজের এক শিক্ষক মারা যান।
আর ধাওয়া পাল্টা-ধাওয়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে সফর আলী (৬০) নামে অপর এক বৃদ্ধের মৃত্যু হয়। আহত হন শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ৫০ জন।
আপনার মন্তব্য