২৮ নভেম্বর, ২০১৬ ১৫:৫০
ফাইল ছবি
গত আট বছরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সম্পদ বেড়েছে ৮৩ লাখ ৫৮ হাজার টাকা। অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন একথা।
সোমবার (২৮ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পর নিজের সম্পদের বিবরণ দেন অর্থমন্ত্রী।
রিটার্ন দাখিল শেষে আবুল মাল আবদুল মুহিত জানান, ২০০৮ সালের ৩০ জুন দায়িত্ব নেওয়ার সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকা। আর চলতি অর্থ বছরের ৩০ জুন পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯৮ লাখ ১৪ হাজার ৮৬ টাকা। অর্থাৎ গত আট বছরে সম্পদের পরিমাণ বেড়েছে ৮৩ লাখ ৫৮ হাজার টাকার।
অর্থমন্ত্রী জানান, গত আট বছরে তিনি আয় করেছেন তিন কোটি তিন লাখ ৪২ হাজার ৭৪০ টাকা। তিনি ২০১৫-১৬ অর্থ বছরে আয়কর দিয়েছেন দুই লাখ ১২ হাজার ৬১১ টাকা। তাঁর করযোগ্য আয়ের পরিমাণ ২০ লাখ ১১ হাজার টাকা বলে জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুল রহমান।
আপনার মন্তব্য