সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৬ ১৭:৪৮

'তথ্য বিভ্রাটের মাধ্যমে জঙ্গিবাদের উস্কানি দেবেন না'

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সময় সরকারের সমালোচনার ক্ষেত্রে তথ্য বিভ্রাট না করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আপনারা সমালোচনা করুন, আপত্তি নেই। কিন্তু তথ্য বিভ্রাটের মাধ্যমে জঙ্গিবাদের উস্কানি দেবেন না। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা রির্পোর্টাস ইউনিটির বার্ষিক সাধারণ সভা ২০১৬-এ অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ সভা চলে দুপুর পর্যন্ত।

তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার সব সময়ই সাংবাদিকদের পক্ষে আছে।  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। তবে কোনো কোনো বিষয়ে আমাদের মতপার্থক্য থাকতে পারে। কিন্তু স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদ শক্তি পায় এমন পরিস্থিতি থেকে আমাদের দূরে থাকতে হবে।

এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন।

আপনার মন্তব্য

আলোচিত