২৯ নভেম্বর, ২০১৬ ২১:৩৫
আগামীকাল বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
একই কারণে আজ মঙ্গলবারও রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা ছিলো।
কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়া সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।’
নির্দেশনায় বলা হয়েছে, করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে উল্লেখিত দুই দিন রাত ৮টা পর্যন্ত চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে ওই দুই দিন রাত আটটা পর্যন্ত সব ব্যাংকের শাখা খোলা রাখতে হবে।
নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বুধবার (৩০ নভেম্বর)।
আপনার মন্তব্য