সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৬ ১২:৪৭

ঢাকায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকারের নেতৃত্বে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টা ২৮ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে পৌঁছায় প্রতিনিধি দলটি।

এ প্রতিনিধি দলে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছে।

কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত