সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৬ ১৮:৪৪

দেশে জ‌ঙ্গিবাদের স্থান নেই, ছার‌ছিনা দরবার শরীফে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছার‌ছিনা দরবার শরীফে তিন‌ দিনব্যাপী ১২৬ তম বা‌র্ষিক ঈছালে ছওয়াব মাহ‌ফিলের আখেরী মোনাজাতে প্রধান অ‌তি‌থির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জ‌ঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।  

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে তিনি এ কথা বলেন।

ছার‌ছিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আখেরী মোনাজাত প‌রিচালনা করেন।

আখেরী মোনাজাতে অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছিলেন-পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ‌কেএমএ আউয়াল, ব‌রিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মো. গাউস, ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি শেখ মারুফ হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ ও পু‌লিশ সুপার মো. ওয়া‌লিদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত