০২ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫৯
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের মতো অপরাধমূলক কাজ চলছে। কিন্তু প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে।
দেশের হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি জানিয়েছে সংগঠনটি ।
শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে হিন্দু সম্প্রদায় নীরবে দেশ ত্যাগ করছে। দেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব আজ বিপন্ন। এসব জঘন্য অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের বিচার নিশ্চিত করা হোক।
সংগঠনের সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সদস্য সোনালী দাস, সুবীর কুমার সাহা, উত্তম দাস প্রমুখ।
আপনার মন্তব্য