০২ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫৫
ফাইল ছবি
'ষড়যন্ত্রের শিকার' ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জেলে রসরাজকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তার মা নমিতা রানী দাস ও বাবা জগন্নাথ চন্দ্র দাস।
কয়েকটি সংবাদ মাধ্যমে ‘রসরাজের পরিবার ভারতে পালিয়ে গেছে’- এমন প্রচারের প্রতিবাদও জানিয়েছে পরিবারটি। রসরাজের বাবা জগন্নাথ চন্দ্র দাস এ ব্যাপারে বলেন, “আমরা কেউ ভারতে যাইনি। আত্মী-স্বজনের বাসায় থাকছি। রসরাজের মামলার দিন আদালতেও যাচ্ছি।”
শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা বলেন, রসরাজ লেখাপড়া জানে না; তার পক্ষে ফেইসবুকে কোনো কিছু লেখাও সম্ভব না। একই অভিমত দিয়ে আসছে পুলিশও। তদন্তে পুলিশ জানিয়েছে রসরাজের মোবাইল থেকে আপত্তিকর ওই ছবি পোস্ট হয়নি। তদন্তে নেমে পুলিশ স্থানীয় এক সাইবার ক্যাফের মালিককে ওই ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তারও করে।
কিন্তু এর আগেই রসরাজের ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
রসরাজের মা নমিতা রানী দাস জানান, তার তিন ছেলের মধ্যে রসরাজ দ্বিতীয়। তিনি বলেন “আমার ছেলে পড়াশুনা জানে না। কোনোদিন ইস্কুলে যায়নি। বড় ভাই আর বাবার সঙ্গে বালিঙা বিলে মাছ ধরত।”
ভুয়া খবর ছড়িয়ে যারা এই হামলা চালিয়েছে তাদের শাস্তি দাবি করে রসরাজের পরিবার।
আপনার মন্তব্য