০৩ ডিসেম্বর, ২০১৬ ১৮:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুক্রবার (২ ডিসেম্বর) রাত থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি চ্যানেলের বাংলাদেশ ফিডে দেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া ইউনিটির উপদেষ্টা সালমান এফ রহমান। শিগগিরই সরকার বিজ্ঞাপন সম্প্রচার নীতিমালা ও আইন করতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে মিডিয়া ইউনিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান আরো বলেন, ‘এরই মধ্যে বিজ্ঞাপন যে আসত তা বন্ধ হয়ে গেছে। মাননীয় তথ্যমন্ত্রীও নোটিশ দিয়েছিলেন যারা ডাউনলিংক করেন তাদেরকে। বিদেশি চ্যানেলকেও জানিয়ে দেওয়া হয়েছে, যে বিদেশি চ্যানেলে আমাদের বাংলাদেশি বিজ্ঞাপন দেখাতে পারবে না।’
বেশ কয়েক বছর ধরে বিদেশি চ্যানেলের বাংলাদেশ ফিডে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার হয়ে আসছিল। এতে করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপনের বাজার সংকুচিত হয়ে যাওয়ায় আন্দোলনে নামে টেলিভিশন চ্যানেলের মালিক, কর্মকর্তা ও কলাকুশলীদের সমন্বয়ে গঠিত সংগঠন মিডিয়া ইউনিটি।
আপনার মন্তব্য