সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৭

ফিদেল কাস্ত্রো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে সংসদে শোক প্রস্তাব

উবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।  

রোববার (০৪ ডিসেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ছাড়াও বিএনপি নেতা আ স ম হান্নান শাহ, জিয়াউল হক জিয়া, মোজাহার হোসেন, মাহবুবুর রব সাদী, মো. মোখলেসুর রহমান, মোহাম্মদ হুমায়ুন কবিরের নামেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এছাড়া সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নামেও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

সদ্য প্রয়াত থাইল্যান্ডের রাজা ভ‍ূমিবল আদুলাদেজ, রাজনীতিক অজয় রায়, শিশু চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এবং ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ও প্লেন দুর্ঘটনায় নিহত ব্রাজিলের ফুটবলারসহ দেশে-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে সংসদে।

আপনার মন্তব্য

আলোচিত