০৭ ডিসেম্বর, ২০১৬ ২০:১৩
বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদের ভবনস্থ ১নং স্থায়ী কমিটির কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের ১০ জন সংসদ সদস্যের সমন্বয়ে বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের গঠিত কমিটির প্রথম সভা বাংলাদেশ-গ্রীস সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রথম সভায় দুই দেশের জনগণের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ বিরাজমান সম্পর্ক আরো গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মন্তব্য