সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৬ ১১:৫৯

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহত নারীর নাম জানা যায়নি। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশাটি ময়মনসিংহ যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন হতাহত হন।

আপনার মন্তব্য

আলোচিত