সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৭

চট্টগ্রামে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় র‌্যাবের অভিযানে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়। আকবর শাহ থানায় র‌্যাব ৭ এর উপ-সহকারী পরিচালক এম জি রব্বানী এ মামলা দায়ের করেন।

 আকবর শাহ থানার ওসি সুদীপ কুমার দাশ জানান, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের শুক্রবার বিকালে চট্টগ্রামের আদালতে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র‍্যাব।

এ সময় উদ্ধার করা হয় চারটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম।

আপনার মন্তব্য

আলোচিত