১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:০৮
সাজাপ্রাপ্ত ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে এ-সংক্রান্ত একটি আইনের খসড়া প্রস্তুতকরণে কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার (১১ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
এর আগে প্রয়োজনে আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এদিকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন চালিয়ে আসা ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন আগে থেকেই মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় বিষয়টি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী।
আপনার মন্তব্য