সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৬

ইংলিশ মিডিয়ামের জন্য কেন আলাদা প্রশ্ন নয়, হাইকোর্টের রুল

ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইংরেজি মাধ্যম থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রে কেন পরীক্ষা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১১ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল এডুকেশনের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান এবং ব্যারিস্টার রেজা মো. সাদেকীন।

আপনার মন্তব্য

আলোচিত