সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৫

নারী ও প্রতিবন্ধীদের নিয়োগ দিতে শিল্পপতিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কারখানার কর্মপরিবেশ উন্নয়নসহ অধিকসংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগের জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হওয়া ‘দক্ষতা, নিয়োগযোগ্যতা ও শোভন কাজ’ শীর্ষক ৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে বেসরকারি খাতকে উৎসাহ প্রদানসহ সরকারি কর্মকাণ্ডে গতি আনতে সরকার প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কর্মদক্ষতা বাড়িয়ে নিজেদের কর্মোপযোগী করতে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। নিজেদের বাজার টিকিয়ে রাখতে উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে।

শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয় এবং আরো দুটি বেসরকারি সংস্থা এ সম্মেলনের আয়োজন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত