সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৯

অগ্রহায়ণের শেষে মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ

মৌসুমের প্রথম শৈত‌্যপ্রবাহ বইতে শুরু করেছে। পাশাপাশি দেশের অধিকাংশ জায়গায় মাঝরাত থেকে সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু‌ শৈত‌্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় কক্সবাজারের কুতুবদিয়া ও টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বলেন, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শীতের মৌসুম শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত তা চলে। ইতোমধ‌্যে মৃদু শৈত‌্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরাঞ্চলে। আগামী কয়েকদিনে তার বিস্তার ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ডিসেম্বরে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। এ সময়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত