১৪ ডিসেম্বর, ২০১৬ ১১:১৫
শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদ সদস্য ও দলটির শীর্ষ নেতাদের নিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এর আগে সকাল ৭টার দিকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭টার কিছু আগে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সতীশ চন্দ্র রায়, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য