সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:৫১

ভারত-রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ দুটির মিত্র বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদানের জন্য বৃহস্পতিবার ( ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বিদেশি অতিথিদের জন্য এই সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘এ দেশের নতুন প্রজন্ম আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে।’ একসঙ্গে বিজয় উৎসব পালন করতেই এ আমন্ত্রণ বলে জানান তিনি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্টানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত ও রাশিয়ার মিত্র বাহিনীর সদস্যরা ১৯৭১ সালে যেখানে যুদ্ধ করেছিলেন সেখানকার স্মৃতি তুলে ধরেন। বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

সংবর্ধনা অনুষ্টানে বাংলাদেশে নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত