সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৬ ১০:৪২

বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাচ্ছেন খালেদা

নতুন নির্বাচন কমিশন এবং সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ১৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবনে যাচ্ছে বিএনপি; যাতে ১৩ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

রবিবার (১৮ ডিসেম্বর)  বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এই আলোচনায় বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

নতুন ইসি গঠনে বিএনপির সঙ্গে বৈঠকের মধ‌্য দিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছেন রাষ্ট্রপতি।

পরবর্তীতে ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, পরদিন এলডিপি ও কৃষক-শ্রমিক জনতা লীগ, তার পরদিন জাসদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৃহস্পতিবার সংলাপ সূচি ঘোষণা করে বিএনপির ১০ সদস‌্যের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়েছিল বঙ্গভবনের পক্ষ থেকে।

তার পরিপ্রেক্ষিতে বিএনপি ১০ জনের তালিকাও পাঠিয়েছিল। কিন্তু পরে বিএনপি আরও তিন নেতাকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। ফলে প্রতিনিধিদলের সদস‌্য ১৩ জনে দাঁড়ায়।   

আপনার মন্তব্য

আলোচিত