সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০৮

নারায়ণগঞ্জে আজ থেকে নামছে বিজিবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আজ (১৯ ডিসেম্বর) থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২২ প্লাটুন বিজিবি কাজ শুরু করবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার। রোববার রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নুরুজ্জামান জানান, ২২ প্লাটুন বিজিবির মধ্যে সিদ্ধিরগঞ্জে সাত প্লাটুন, বন্দরে পাঁচ প্লাটুন ও বাকি বিজিবি সদস্যরা সদরে কাজ করবেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। তবে নির্বাচন কমিশন বিএনপির এই দাবি নাকচ করেছে।

আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্টিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের।  

 

আপনার মন্তব্য

আলোচিত