সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪০

লেখক অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন ১৯ জানুয়ারি

বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

সোমবার (১৯ ডিসেম্বর) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ। ঘটনার পর শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত