১৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:২০
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎআইভীকে সমর্থন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি। সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী সংবাদ সম্মেলনে বলেন, আইভী নারায়ণগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। আইভীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাঁকে সমর্থন দিয়েছেন।
নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতা-কর্মী সবাইকে আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান জাতীয় পার্টির এ নেতা।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার প্রমুখ।
জাতীয় পার্টির নেতৃবৃন্দরা এর আগে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেন।
আপনার মন্তব্য