২০ ডিসেম্বর, ২০১৬ ১২:২৪
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।
সচিব বলেন, ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার হবে। এরপর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর। এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।
আপনার মন্তব্য