২০ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৬
সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সরকারি/বেসরকারি সকল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমুহের ২০১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি ১৯ ডিসেম্বর (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাবিন বানু কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকাঃ
উক্ত ছুটির তালিকা অনুসারে ২০১৭ শিক্ষাবর্ষে সরকারি/বেসরকারি সকল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটিসহ মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৮৫ দিন। সবচেয়ে লম্বা ছুটি (টানা ২৯ দিনের) রয়েছে ২৮ মে থেকে ২৯ জুন পর্যন্ত পবিত্র রমজান মাস, শব-ই-কদর, জুমাতুল-বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে। তবে যে সকল ধর্মীয় উৎসব চাঁদ দেখার উপর নির্ভরশীল সে সকল ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০১৭ শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচীঃ
[ছুটির তালিকা ও পরীক্ষার সময়সূচী ডাউনলোড]
আপনার মন্তব্য