সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৮

শ্রমিক বিক্ষোভ, আশুলিয়ায় ৪০ কারখানায় কাজ বন্ধ

ঢাকার আশুলিয়ায় প্রায় ৪০টি কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবারও কাজে যোগ দেননি। ফলে এসব কারখানায় কাজ বন্ধ রয়েছে।

বার্ষিক ছুটির বিপরীতে এবং চাকরির বয়স পাঁচ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ দাবি করছেন শ্রমিকেরা। সেই সঙ্গে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিও তুলেছেন তারা।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) আশুলিয়ার বাইপাইলের এলাহি কমিউনিটি সেন্টারে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। রাতে শ্রমিকদের পক্ষ থেকে চলমান ধর্মঘট প্রত্যাহারের কথা জানান আশুলিয়া এলাকার শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আল কামরান ও তুহিন চৌধুরী। তবে এরপরও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির শ্রমিকদের কাজ যোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত