২১ ডিসেম্বর, ২০১৬ ২১:০১
বাসাবাড়িতে আর কখনোই গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার-২০১৬ উদ্বোধনকালে এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, বাসা-বাড়িতে গ্যাস সংযোগের জন্য যারা টাকা জমা দিয়েছেন তাঁদের টাকা ফেরত দেয়া হবে। এখন যেসব সংযোগ আছে, তাও আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শহরের বস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দ্রুত এ ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে বের করা হবে।
আপনার মন্তব্য