৩০ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৫
রাজধানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল ফাঁড়ি পুলিশের এএসআই মো. বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই অটোরিকশার যাত্রী রফিকুল ইসলামকে (৭৬) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকুলের বাড়ি চুয়াডাঙ্গায়, তিনি ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন।
রফিকুলের মেয়ের জামাই মফিজুল ইসলাম (৪০) ও অটোরিকশাচালক আবুল কালামসহ (৫৫) আরেকজন এ দুর্ঘটনায় আহত হয়েছেন। মফিজুল গাবতলী থেকে শ্বশুরকে নিয়ে অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে এএসআই বাবুল জানান।
আপনার মন্তব্য