৩১ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫৫
পুলিশি হয়রানীর প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি ।
শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমিতির সভাপতি মো. মমিন আলী শনিবার বিকেলে ধর্মঘটের ব্যাপারে বলেন, শনিবার দিবাগত রাত ১২টা থেকে একযুগে সারাদেশে আমাদের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হবে।
তিনি আরো বলেন, ট্রাফিক সার্জেন্ট ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের হয়রানীর হাত থেকে বাঁচতে চাই। ধর্মঘটে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
আপনার মন্তব্য