৩১ ডিসেম্বর, ২০১৬ ২৩:০০
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হলে আশঙ্কা জনক অবস্থায় তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় গাইবান্ধায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার নিজ বাসভবনে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন লিটন। এ সময় হেলমেট পরা অবস্থায় ৩ যুবক মোটর সাইকেল নিয়ে এসে তাকে ৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। লিটনের বুকের দুইদিকে ২টি গুলি ও একটি পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা জানিয়েছেন এমপি লিটনের স্ত্রী খুরশিদা জাহান স্মৃতি।
এমপি লিটনের স্ত্রী খুরশিদা জাহান স্মৃতি বলেন, 'বিকেলের দিকে লিটন নেতাকর্মীদের নিয়ে বাড়ির নীচতলায় বৈঠক করছিলেন। এ সময় ৩ যুবক মোটর সাইকেল নিয়ে বাড়ির সামনে এসে থামে। একজন মোটর সাইকেল স্ট্রাট দিয়ে বসে থাকে। অপর দুইজনের মধ্যে একজন লিটনকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ৩ যুবকই হেলমেট পরা অবস্থায় ছিল বলে জানান স্মৃতি। '
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধি লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিতসকেরা লিটনকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মন্তব্য