০১ জানুয়ারি, ২০১৭ ২৩:০৮
গাইবান্ধা-১ আসনের সরকার দলিয় সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে রোববার (১ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এ মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সুন্দরগঞ্জের বামানডাঙ্গায় নিজ বাসভবনে শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হন এমপি লিটন। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আপনার মন্তব্য