১৯ অক্টোবর, ২০২০ ২৩:০৪
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হয়েছেন সুব্রত পুরকায়স্থ। সোমবার সংগঠনিকর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হযলে সেখানে সুব্রতকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়।
ঘোষিত পূর্ণঙ্গ কমিটিতে কেন্দ্রীয় উপদেষ্টা পদে ১০ জন, সহ-সভাপতি পদে ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, অন্যান্য সম্পাদক পদে ৪৮ জন এবং সদস্য পদে ৫০ জনকে নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সিলেট থেকে একমাত্র নেতা হিসেবে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হয়েছেন সুব্রত পুরকায়স্থ। তিনি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলনে গত বছর নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটি পূর্ণাঙ্গ করতে আওয়ামী লীগের সভাপতির কাছে প্রস্তাবিত কমিটি জমা দিলে তা অনুমোদন পায়।
আপনার মন্তব্য