১৯ জানুয়ারি, ২০১৬ ০০:৪৪
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০ তম জন্মবার্ষিকী আজ।
জিয়াউর রহমান ১৯৩৬ সালে ১৯ জানুয়ারি বগুড়ার বাগড়ীতে জন্ম গ্রহণ করেন। তার বাবা মনসুর রহমান একজন রসায়নবিদ হিসাবে কলকাতায় সরকারি চাকুরি করতেন। তার শৈশবের কিছুকাল বগুড়ায় গ্রামে ও কিছু সময় কলকাতায় কেটেছে। দেশ বিভাগের পর ১৯৪৭ সালে তার বাবা করাচি চলে যান। তখন জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ১৯৫৩ সালে তিনি ওই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষান দেন এবং তারপর করাচিতে ডি. জে কলেজে ভর্তি হন।
১৯৮১ সালে ৩০ মে চট্রগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াকে রাজধানী শেরে বাংলানগরে দাফন করা হয়।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরস্থ জিয়ার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করবে।
এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করবে।
আপনার মন্তব্য