১৪ অক্টোবর, ২০২৬ ১৪:২৯
বরিশাল থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মারা যান তিনি।
মারা যাওয়া মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। তাদের সফরসঙ্গী ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট-সুনামগঞ্জে ঘুরতে এসে ছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনিরুজ্জামান। এরপর সকালে নিহতের মরদেহ নিয়ে তারা বরিশালে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য