০২ অক্টোবর, ২০২৪ ১১:৩৭
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন সাবেক যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার রাতে পৃথক পৃথক সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মুখপাত্র মো. তালেবুর রহমান বলেছেন, ‘তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। ওই সব নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আপনার মন্তব্য