২৮ এপ্রিল, ২০১৫ ০২:৪১
সিটি কর্পোরেশন নিয়ে যেমন ভোটারদের আগ্রহের শেষ নাই ঠিক তেমনিভাবে আগ্রহের কমতি নাই কোন মেয়র প্রার্থী কোথায় ভোট দেবেন সেটা নিয়েও।
ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক সকাল ভোট দেবেন বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোটাধিকার প্রয়োগ করবেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে।
সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) ভোট দেবেন তেজগাঁও নাখালপাড়া হোপ স্কুল কেন্দ্রে। বিকল্পধারার প্রার্থী মাহী বি চৌধুরী ভোট দেবেন বারিধারা পার্ক রোডের একটি কেন্দ্রে। গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ভোট দেবেন মগবাজারের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ভোটাধিকার প্রয়োগ করবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ সেগুনবাগিচা গালর্স স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
আপনার মন্তব্য