৩১ মার্চ, ২০১৮ ১৯:২৭
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মার্চ) বিকাল ৩টায় আম্বরখানায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সিলেট জেলা ছাত্রদলের প্রথম সহসভাপতি, জেলা বিএনপির সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ অস্তিত্বের সম্মুখীন, গণতন্ত্র আজ কারাগারে বন্দি। জাতি ইতিহাসের চরম ক্রান্তিলগ্ন পার করছে। এমতাবস্থায় আজকে হতাশাগ্রস্ত জাতিকে সঠিক পথ নির্দেশনার জন্য জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। তাই আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতিকে আজকের এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য প্রতিটি জিয়ার সৈনিকদের নতুন যুদ্ধে উপনীত হতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ ও সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য সাইদ রাব্বানী চৌধুরী সুজন, শেখ দিপু, রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, তাজুল ইসলাম তাজ, সাদেকুর রহমান বাচ্চু, সাজিদুল ইসলাম সাজু, মান্নান আহমদ ইমন, আমিনুর রশীদ আমিন, আহমেদ সালাম, সুনু খান, কাজী রুবেল, শামসুদ্দীন হায়দার ডালিম, রবিউল আউয়াল শিবলু, পারভেজ আহমদ, মঈনুল ইসলাম, পারভেজ আহমদ আলম, হাসান আহমদ সুহেল, শাহরিয়ার শান্ত, রাব্বী আহমদ সুহান, মো. আরিফ আহমদ, রাব্বী তালুকদার, শাহরিয়ার আহমদ সুমন, রিদমান ফরহাদ, ফিরোজ ইসলাম কুটি, জুবায়ের আহমদ, রাহেল খান লিটন, সজিব আহমদ, মাহবুব হোসেন লিটন, মাহি চৌধুরী, শহীদ আহমদ, রাজ হোসেন রাবেল, জুমেল আহমদ, মো. আদহাম প্রমুখ।
সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, আহমেদ জিলু, ইমরান উদ্দিনকে অভিনন্দন জানান এবং সুনামগঞ্জে ভোট জালিয়াতির তীব্র নিন্দা প্রকাশ করেন।
আপনার মন্তব্য